১৫ ডিসেম্বর আসছে ১০ ও ৫০ টাকার নতুন নোট

হিমেল রিপোর্ট 
অর্থনৈতিক রিপোর্টার ॥ ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে আসবে আগামী ১৫ ডিসেম্বর (রোববার)। ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংকনোট দু’টির রংয়ের মধ্যে ক্ষীণ সংশ্লেষ থাকায় ৫০ টাকার নতুন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংকনোট দু’টির রংয়ের মধ্যে ক্ষীণ সংশ্লেষ থাকায় জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রংয়ে বঙ্গবন্ধুর ছবি ও গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংকনোট মুদ্রণ করা হয়েছে। নতুন নোট ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
এতে আরও বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংকনোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে। লালচে কমলা রং ছাড়া প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রংয়ে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসাবে যুগপৎ চালু থাকবে।

Comments

Popular posts from this blog

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, রিমাণ্ডে সেই তরুণ