তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত।

তালা প্রতিনিধি: তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নারী প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

সৌদি আরব থেকে ফিরলেন সুমি

ব্র্যাক ব্যাংকে চাকরির ‍সুযোগ

১০ লাখ শিক্ষার্থী পাবে ২৯২ কোটি টাকা