আবরার হত্যা মামলা: গ্রেফতার ৩ শিক্ষার্থী পাঁচ দিনের রিমান্ডে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার তিন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার (৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েতউদ্দিন খান শুনানিতে অংশ নেন। আসামি সামশুল পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
ওই তিন আসামি হলো, শামসুল আরেফিন রাফাত (২১),মনিরুজ্জামান মনির (২১) ও আকাশ হোসেন রাফাত(২১)। 
এ মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) এ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আটক ১০ জনকে  মঙ্গলবার ৫ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত সাদবীর ইয়াছির আহসান চৌধুরী। 
আরও পড়ুন

Comments

Popular posts from this blog

সৌদি আরব থেকে ফিরলেন সুমি

ব্র্যাক ব্যাংকে চাকরির ‍সুযোগ

১০ লাখ শিক্ষার্থী পাবে ২৯২ কোটি টাকা