করোনায় পজেটিভ সংগীতশিল্পী রবি চৌধুরী ।

                      করোনায় পজেটিভ সংগীতশিল্পী রবি চৌধুরী ।


হিমেল রিপোর্ট : দেশের সংগীতাঙ্গনে আবারো করোনাভাইরাসের থাবা পড়েছে। এবার এই বৈশ্বিক মহামারিটিতে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রবি চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুকে আইডিতে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাআল্লাহ।

এছাড়া তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন কোন পর্যায় আছে, সে বিষয় কিছু উল্লেখ করেননি।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতে ছিলেন অপু রায়হান।

Comments

Popular posts from this blog

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, রিমাণ্ডে সেই তরুণ