শাকিবকে ছেড়ে ক্যাসিনোতে নিরবের সাথে বুবলি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। অভিনয় জগতের শুরু  শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে হলেও এবার তাকে ছাড়াই নতুন চলচ্চিত্রে নাম লেখালেন বুবলী। সম্প্রতি এ ব্যাপারে একটি চুক্তিও হয়ে গেছে। আলোচিত নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে দেখা যাবে বুবলীকে। পরিচালকের বরাতে জানা গেছে ছবিটিতে বুবলীর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন অভিনেতা নিরব।’ক্যাসিনো’র গল্প লিখেছেন ফেরারি ফরহাদ। ছবিটি নিয়ে পরিচালক সৈকত নাসিরের সঙ্গে রোববার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন বুবলী ও নিরব। বেশ কিছুদিন আগে বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।’
২০১৬ সালে নায়িকা হিসেবে সামনে আসেন শবনম বুবলী। তিন বছরে ৯টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার নায়ক শাকিব খান। তাই শাকিবের বাইরে বুবলী অন্য নায়কদের সঙ্গে অভিনয় করুক ভক্তদের কাছে এমন প্রত্যাশা ছিলো দীর্ঘদিনের। সে প্রত্যাশা এবার পূরণ হচ্ছে!

Comments

Popular posts from this blog

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, রিমাণ্ডে সেই তরুণ