পেনশন তুলে নেওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীর স্বামী-স্ত্রীও সুবিধা পাবেন

himel report -
শতভাগ পেনশন (এককালীন পেনশন সমর্পণ) তুলে নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী ও প্রতিবন্ধী সন্তানও পেনশন সুবিধা পাবেন। গত সোমবার (২৮ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ২০১৮ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুনঃস্থাপিত হয়ে থাকলে মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পেনশন সুবিধা পাবেন। একই সঙ্গে তারা ২০১৭ সালের ৩ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।
A
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ পেনশন একবারে তুলে নেওয়ার সুযোগ চালু হয় ১৯৯৪ সালে। তবে ২০১৭ সালের ৩০ জুন এতে পরিবর্তন আনা হয়। ২০১৭ সালের ১ জুলাই জারি করা এক আদেশে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের কথা বলা হয়।
A
এরপর ২০১৮ সালের ৮ অক্টোবর অর্থ বিভাগের অপর আদেশে বলা হয়, শতভাগ পেনশন তুলে নেওয়া সরকারি কর্মচারীরা অবসর নেওয়ার দিন থেকে ১৫ বছর সময় পার হওয়ার পর থেকে প্রতিমাসে কমপক্ষে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন।
A
ওই আদেশে আরও বলা হয়, শতভাগ পেনশন তুলে নেওয়া কর্মচারীর ২০১৭ সালের ১ জুলাই বা এর পরবর্তী সময়ে যে পেনশন নির্ধারিত হবে তার ওপর প্রতি বছরের ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্টও দেওয়া হবে।
A
তবে অবসর নেওয়া কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুর পর স্ত্রী বা স্বামী কিংবা প্রতিবন্ধী সন্তানের পেনশন পাওয়ার বিষয়টি ওই প্রজ্ঞাপনে ছিল না।

Comments

Popular posts from this blog

সৌদি আরব থেকে ফিরলেন সুমি

ব্র্যাক ব্যাংকে চাকরির ‍সুযোগ

১০ লাখ শিক্ষার্থী পাবে ২৯২ কোটি টাকা